মুখের তেলতেলে ভাব দূর করার সহজ উপায় - The News Lion

মুখের তেলতেলে ভাব দূর করার সহজ উপায়

 


 দি নিউজ লায়ন;

১। দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ডিপ ক্লিন করে থাকেন ত্বক, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে। 


২। মুখে উষ্ণ গরম জলের ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নিন।  

৩। এবার ১ মগ হালকা গরম জলে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে ভালো করে মুখে ধুয়ে ফেলুন। 


.৪। লবণ জল দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। 

৫।  মনে রাখবেন , তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ জলের বদলে ফিল্টার করা জল বা ফুটানো জল ব্যবহার করাই বেশি ভালো।


৬। প্রথমে কলার খোসা ছাড়িয়ে সেটিকে ভাল করে চটকে নিন। এর পর এর সঙ্গে মধু আর পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করুন। পাকা কলা, পাতি লেবুর রস আর মধু দিয়ে তৈরি এই পেস্ট হাতে, মুখে ও গলার ত্বকে ভাল করে মেখে নিয়ে মিনিট পনেরো এ ভাবেই রেখে দিন। মিনিট পনেরো পর মুখ ভাল করে ধুয়ে একটি নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন। তবে জোরে চাপ দিয়ে বা ঘষে ঘষে মুখ মুছবেন না। সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাক ব্যবহার করতে পারলে খুব ভাল ফলা পাওয়া যাবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.